রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

সুচি অসুস্থ : বাইরের চিকিৎসককে মঞ্জুর করছে না সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

অং সান সুচি। ফাইল ছবি

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির সামরিক সরকার তাকে গৃহবন্দি করে রেখেছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে আটক গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি অসুস্থ। তার দাতের মাড়ি বেশ ফুলে গেছে এবং এই কারণে তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়া তার বমিও হচ্ছে। এসবের সাথে তিনি মাথা ঘোরা ও সামান্য পরিসরে অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। 

এদিকে সূচিকে দেখার জন্য বাইরের একজন চিকিৎসকের অনুরোধ দেশটির সামরিক শাসকগোষ্ঠী প্রত্যাখ্যান করেছে। বর্তমানে কারাগার বিভাগের ডাক্তার তার চিকিৎসা করছেন। 

তবে রয়টার্স এসব তথ্য যে সূত্রের কাছ থেকে পেয়েছে সে সূত্র আটকের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এব্যাপারে রয়টার্স মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন সাড়া পায়নি বলে জানিয়েছে।

এম.এস.এইচ/ আই.কে.জে

অং সান সু চি মিয়ানমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250